০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২৩১ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ব্যস্ত হাইওয়ে সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সকাল থেকে কয়েক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

এতে লেখা ছিল— “নিরাপদ সড়ক চাই”, “ফুটওভার ব্রিজ আমাদের অধিকার”, “প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার আর নয়” ইত্যাদি স্লোগান।

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা স্টেডিয়াম এলাকার এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোর একটি।

প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীরা এই সড়ক পারাপার করেন। কিন্তু এখানে কোনো ফুটওভার ব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ফলে প্রতিনিয়ত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। অনেক সময় যানবাহনের চাপ এত বেশি থাকে যে, রাস্তা পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। মানববন্ধনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে যেতে এই রাস্তা পার হয়। আমরা সবসময় আতঙ্কে থাকি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

PhotoCard Icon
Create PhotoCard
15 July 2026

মোবাইল কোর্ট এর মাধ্যমে ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী

মোঃ আলী হোসেন মোল্লা ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬