১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী ভার্সিটিতে, একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা।।

জাকির হোসেন হাওলাদার। দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে শুরু হওয়া দিনব্যাপী এ সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সকল সদস্য।

সভায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের চলমান একাডেমিক কার্যক্রম, কোর্স কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, ৭ জন গবেষকের পিএইচডি ডিগ্রি, গবেষণা অগ্রগতি ও নতুন একাডেমিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একাডেমিক মানোন্নয়ন একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা। আমরা চাই পবিপ্রবি শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের একটি অগ্রণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করুক।

আজকের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও গতি দেবে এবং শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।”তিনি আরও বলেন,“শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পবিপ্রবির সামগ্রিক অগ্রযাত্রায় একাডেমিক কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—আমি সকল সদস্যকে তাদের মূল্যবান মতামত এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।” দিনব্যাপী আলোচনার পর বিকেল ৫টায় সভাটি সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

পটুয়াখালী ভার্সিটিতে, একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা।।

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫