১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সাংবাদিক ফারুক পাটোয়ারীর উচ্ছৃঙ্খল আচরণে ক্ষোভ, পদক্ষেপের দাবিতে গণমাধ্যমকর্মীরা

‎রিপোর্ট: নাদিম শেখ আদর

‎ভুয়া সাংবাদিক পরিচয়ে একাধিকবার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া ফারুক পাটোয়ারী আবারও আলোচনায়। এবার দেশবর্ণ নিউজের একজন সাংবাদিককে প্রকাশ্যে অশালীন গালাগাল ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ।

‎অল্প কিছুদিন আগেই উত্তরা উত্তরখানের চায়না ব্যাটারি ফ্যাক্টরিতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় ফারুক পাটোয়ারী।

‎জামিনে বের হয়ে সাতক্ষীরার একটি বেকারিতে এবার ম্যাজিস্ট্রেট পরিচয়ে আরেকটি প্রতারণার চেষ্টা। স্থানীয়দের হাতে গণধোলাইয়ের পর তাকে ও তার দুই সহযোগীকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

‎কিন্তু জেল থেকে বের হয়েও থামেনি তার প্রতারণার ধারা। আবারও একই কৌশলে মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

‎সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়—ফারুক পাটোয়ারী দেশবর্ণ নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চরম অপমানজনক মন্তব্য করে বলেন, “কোনো সাংবাদিককে গোনায় ধরি না।”

‎সাংবাদিক নাদিম শেখ আদর তার পরিচয় জানতে চাইলে ফারুক পাটোয়ারী ক্ষিপ্ত হয়ে তেড়ে যান এবং হুমকি দেন, “নিউজ করে দেখে নেওয়া হবে।”

‎সাংবাদিক সমাজ বলছে এ ধরনের ভুয়া সাংবাদিকেরা পেশাদার গণমাধ্যমের সুনাম ধ্বংস করছে। তাদের মন্তব্য

‎শুধু ক্যামেরা ধরলেই সাংবাদিক হওয়া যায় না।”

‎প্রকৃত সাংবাদিকদের যে চ্যালেঞ্জ, ঝুঁকি ও নৈতিকতার মানদণ্ড আছে এসব প্রতারক তার কিছুই জানে না।”

‎সাংবাদিকতার মুখোশ পরে যারা অপরাধ করছে, তাদের কঠোর আইনের আওতায় আনা জরুরি।”

‎সংশ্লিষ্টরা বলছেন এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে প্রতারণা, চাঁদাবাজি এবং গালাগাল সংস্কৃতি আরও বেড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষসহ প্রকৃত সাংবাদিকরা।

‎ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণএটাই এখন গণমাধ্যমকর্মীদের প্রধান দাবি।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

ভুয়া সাংবাদিক ফারুক পাটোয়ারীর উচ্ছৃঙ্খল আচরণে ক্ষোভ, পদক্ষেপের দাবিতে গণমাধ্যমকর্মীরা

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫