১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল ১ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে চার ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজায় তাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। রয়েল হাসান অরণ্য শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচোকা মাদ্রাসা বাজারের মৃত আল মামুনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় পুলিশের একটি দল।

এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। অরণ্য শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর আসছিলেন।

ওয়াসিম ফিরোজ বলেন, জব্দ করা ৭ দশমিক ৬৫ (মিলিমিটার) পিস্তলটি আমেরিকার তৈরী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫