০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে দুর্নীতি উচ্ছেদ করতেই হবে—কঠোর হুঁশিয়ার

  • নিজস্ব প্রতিবেদক
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২০৩ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি ও বেসরকারি সকল হাসপাতালকে অবিলম্বে দুর্নীতিমুক্ত করার জোরালো দাবি ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবু হানিফ।
এক তীব্র ভাষার বিবৃতিতে তিনি বলেন,
“স্বাস্থ্যসেবা কোনো ব্যবসা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। অথচ হাসপাতালগুলোকে দালালচক্র, সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। এই লুটপাট চলতে থাকলে সাধারণ মানুষ কখনোই ন্যায্য চিকিৎসা পাবে না—এটা নির্মম সত্য।”
তিনি আরও বলেন,
“হাসপাতালে অবৈধ লেনদেন, কমিশন বাণিজ্য ও প্রশাসনিক অনিয়ম এখন আর গোপন নয়। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী পরিচয় বা পদবী তাদের রক্ষা করতে পারবে না।”
জনাব আবু হানিফ স্পষ্ট ভাষায় বলেন,
“স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা বাধ্যতামূলক করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় স্বাস্থ্যখাত ধ্বংসের দায় এড়ানো যাবে না।”
তিনি কঠোর কণ্ঠে আরও বলেন,
“মানুষ বাঁচাতে হলে আগে স্বাস্থ্যখাতকে বাঁচাতে হবে। এখনই সময়—দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। নীরবতা মানেই অন্যায়ের পক্ষে দাঁড়ানো।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালকে দুর্নীতিমুক্ত না করা হলে সাধারণ মানুষের ক্ষোভ আর থামিয়ে রাখা যাবে না।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

হাসপাতাল থেকে দুর্নীতি উচ্ছেদ করতেই হবে—কঠোর হুঁশিয়ার

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫