০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে চার সংসদীয় আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, নির্বাচনী পরিবেশ উৎসবমুখর

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৯১ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন মোল্লা

পটুয়াখালী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে অংশগ্রহণকারী ১৯ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভা পরিচালনা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি।

অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতির কথা তুলে ধরেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের বক্তব্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশার কথা জানান। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বাংলাদেশ জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল এবং জামায়াতে ইসলামের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।

আলোচনা সভা শেষে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

চার আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—

পটুয়াখালী–১:

আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ), আ. মান্নান হাওলাদার (লাঙ্গল), গৌতম চন্দ্র শীল (মোটরগাড়ি), মোহাম্মদ আব্দুল ওহাব মিনার (ঈগল), মো. ফিরোজ আলম (হাতপাখা) ও শহিদুল ইসলাম ফাহিম (ট্রাক)।

পটুয়াখালী–২:

মালেক হোসেন (হাতপাখা), মো. রুহুল আমীন (ঈগল), মো. শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), মো. সহিদুল আলম তালুকদার (ধানের শীষ) ও মো. হাবিবুর রহমান (ট্রাক)।

পটুয়াখালী–৩:

মুহাম্মদ শাহ আলম (দাঁড়িপাল্লা), মো. আবু বক্কর ছিদ্দিকী (হাতপাখা), মো. নুরুল হক নুর (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন (ঘোড়া)।

পটুয়াখালী–৪:

এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ), ডা. জহির উদ্দিন আহমেদ (দেয়ালঘড়ি), মোস্তাফিজুর রহমান (হাতপাখা) ও রবিউল হাসান (ট্রাক)।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালীতে চার সংসদীয় আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, নির্বাচনী পরিবেশ উৎসবমুখর

মোঃ আলী হোসেন মোল্লা ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬