০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচন মুহুরি হিন্দু পাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি প্রভাবশালীদের কবল হতে উদ্ধার ও সংখ্যালঘু হিন্দু পরিবারের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন শ্রী সঞ্জয়।

২৪ শে জানুয়ারি শনিবার সকালে হিন্দু পাড়া গ্রামে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য স্বর্গীয় সুপ্রজিত মাস্টারের পুত্র শ্রী সঞ্জয় বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি ১১একর ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবত স্থানীয় চাঁন মাস্টার, আতিক রহমান, আলামিন, জাহিদুল ইসলাম, শুকুর আলী, সুলতান, ফোরকান আলী, ফরহাদ, আছর আলী সহ একাধিক ব্যক্তিরা ক্ষমতার দাপটে অবৈধভাবে জবরদখল করে রেখেছে।

৫ ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে তারা নিজেদেরকে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় আমাকে সহ আমার পরিবারের উপর হামলা মামলার ভয় ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে ফাঁসানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে।

যে কোন সময় তারা আমাকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। পৈত্রিক সম্পত্তি থাকার পরও আজ আমি ভূমিহীন হয়ে সরকারি খাস জমিতে টিনের চালা তুলে বৃদ্ধা মা স্ত্রী সন্তান নিয়ে চরম কষ্টে মানবেতরভাবে জীবনযাপন করে আসছি।

গত কয়েক বছর পূর্বে আমার শিক্ষক বাবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। অর্থের অভাবে আমি আমার বাবাকে চিকিৎসা করাতে পারেনি। বর্তমানে আমি দিন মজুরি করে অতি কষ্টে দিনাপাত করে আসছি।

আমি আমার পৈতৃক সম্পত্তি উদ্ধারের পাশাপাশি আমারও আমার পরিবারের সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে সঞ্জয়ের বৃদ্ধা মা শ্রী সুরবালা ও শ্রী ঝলমলি সহ স্থানীয় গ্রামবাসী ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ধর্ষণের দাম ৫০ হাজার! ময়মনসিংহের সালিশি প্রহসনে দেশজুড়ে তোলপাড়

PhotoCard Icon
Create PhotoCard
13 June 2026

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

www.dailyamaderchetanaypratidin.com

ঝিনাইগাতীতে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন

মোঃ আলী হোসেন মোল্লা ১২:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬