Update Time :
০৭:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
১৮২
Time View
পটুয়াখালীতে ভিপি নুরুল হক নূরের সাংবাদিক সম্মেলন।
মোঃ হাচান স্টাফ রিপোর্টার পটুয়াখালী ৩ আসনের (গলাচিপা ও দশমিনা) বিএনপির জোট প্রার্থী ট্রাক মার্কার নুরুল হক ওরফে ভিপি নূর পটুয়াখালীতে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থকরা গলাচিপা এবং দশমিনার বিচ্ছিন্ন চরাঞ্চলে ট্রাক মার্কার সমর্থকদের নির্বাচনী ক্যাম্পে ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা সহ ধর্ষনের মত ঘটনা ঘটাচ্ছে। এরপরও প্রশাসনিক উদ্যোগ বা কোন প্রতিকার ব্যবস্থা নিচ্ছে না জেলা প্রশাসন। তিনি বলেন, বিষয়গুলো নির্বাচন কমিশনের সচিব এবং আইজিপিকে জানানো হয়েছে। তিনি নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছেন। আজ বিকেলে পটুয়াখালী কালেক্টরেট অফিসের সামনে সাংবাদিক...
২১৯
মোঃ হাচান স্টাফ রিপোর্টার
পটুয়াখালী ৩ আসনের (গলাচিপা ও দশমিনা) বিএনপির জোট প্রার্থী ট্রাক মার্কার নুরুল হক ওরফে ভিপি নূর পটুয়াখালীতে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থকরা গলাচিপা এবং দশমিনার বিচ্ছিন্ন চরাঞ্চলে ট্রাক মার্কার সমর্থকদের নির্বাচনী ক্যাম্পে ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা সহ ধর্ষনের মত ঘটনা ঘটাচ্ছে। এরপরও প্রশাসনিক উদ্যোগ বা কোন প্রতিকার ব্যবস্থা নিচ্ছে না জেলা প্রশাসন। তিনি বলেন, বিষয়গুলো নির্বাচন কমিশনের সচিব এবং আইজিপিকে জানানো হয়েছে। তিনি নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছেন।
আজ বিকেলে পটুয়াখালী কালেক্টরেট অফিসের সামনে সাংবাদিক সম্মেলনে ভিপি নূর এ কথা বলেন।