১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় প্রশাসনের অভিযান

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৮:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩৫৭ সম্পাদক ও প্রকাশক

জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় প্রশাসনের অভিযান

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। এ সময় দু’জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার, ১টি ট্রাক ও ৪শত ঘনফুট বালু জব্দ এবং কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের সাইটে ৫ টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

md hasant

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় প্রশাসনের অভিযান

মোঃ আলী হোসেন মোল্লা ০৮:৪৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬