০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক স্টিকার লাগানো প্রাইভেট কারে গরু চুরি, নরসিংদীর শিবপুরে গণধোলাই শেষে আটক ৩

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০১:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ২৬০ সম্পাদক ও প্রকাশক

মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন তিনজন। পরে গণধোলাইয়ের পর তাদের শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার (১ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) আটক করে, যার গায়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক স্টিকার লাগানো ছিল।

আটককৃতরা হলেন

১) শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২),

২) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০),

৩) একই এলাকার কালাগাজী বাড়ির মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সাংবাদিক স্টিকার লাগানো প্রাইভেট কারে একটি বাছুর গরু তুলে নিয়ে পালানোর সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া করে। পরে হাতেনাতে তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরির অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ২, তারিখ ১/৩/২০২৬ ইং।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

সাংবাদিক স্টিকার লাগানো প্রাইভেট কারে গরু চুরি, নরসিংদীর শিবপুরে গণধোলাই শেষে আটক ৩

মোঃ আলী হোসেন মোল্লা ০১:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬