শ্রীপুরে সাংবাদিকের দাপটে নিজ জমিতেই ‘বন্দী’ এক অসহায় দম্পতি।

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৯ Time View
২৮

মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার।

সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যার কলম চলার কথা, সেই সাংবাদিকের বিরুদ্ধেই উঠেছে এক অসহায় দম্পতিকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ। শ্রীপুর পৌর এলাকায় এক প্রভাবশালী সাংবাদিকের দাপটে নিজ জমিতে থেকেও ভাড়াটিয়ার মতো জীবন যাপন করছেন এক ভুক্তভোগী পরিবার। চারপাশ দিয়ে বেড়া দিয়ে চলাচলের পথ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দম্পতি।

​সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি দেশের সুনামধন্য একটি পত্রিকায় কাজ করতেন প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে আসীন এবং নিজেকে ‘বিরাট মাপের’ সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি ওই এলাকার একটি অসহায় পরিবারের বসতভিটার চারপাশ দিয়ে বেড়া দিয়ে রেখেছেন। এর ফলে পরিবারটি তাদের নিজস্ব মালিকানাধীন জমিতে থেকেও অন্যের দয়ার ওপর নির্ভর করে চলাফেরা করতে হচ্ছে।

​ভুক্তভোগী ওই দম্পতি জানান, “আমরা আমাদের নিজেদের কেনা জমিতে ঘর তুলেছি, অথচ আজ আমরা এখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না। চারদিকে বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা আমাদের ঘরে থেকেও ভাড়াটিয়াদের মতো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি।”

​তারা আরও জানান, এই বিষয়ে প্রতিকার চেয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর বিচার পাননি। সাংবাদিকের প্রভাবের কারণে স্থানীয় প্রশাসনও বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে তাদের ধারণা।

​সাধারণ মানুষ যেখানে বিপদে পড়লে সাংবাদিকদের কাছে সাহায্যের জন্য যায়, সেখানে একজন সাংবাদিকের দ্বারা সাধারণ মানুষকে এভাবে নিগৃহীত হতে দেখে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “সাংবাদিকের কাজ মানুষের অধিকার রক্ষা করা, হরণ করা নয়। এমন অমানবিক কাজ সাংবাদিকতা পেশাকেই কলঙ্কিত করছে।”

​বারবার লিখিত অভিযোগের পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায়বিচারের আশায় জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

বিস্তারিত প্রতিবেদনেরস মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: ময়মনসিংহে ইয়াবাসহ যুবক আটক

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

শ্রীপুরে সাংবাদিকের দাপটে নিজ জমিতেই ‘বন্দী’ এক অসহায় দম্পতি।

Update Time : ০৭:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬