০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিটি প্যারামেডিককে হেনস্তা বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের প্রতিবাদ ও কঠোর হুঁশিয়ারি

  • নিজস্ব প্রতিবেদক
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৪০২ সম্পাদক ও প্রকাশক

 দায়িত্ব পালনকালে মাহবুবুর রহমান নামের একজন নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক (সিপি) সাংবাদিক কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। তিনি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক নিবন্ধন নং: ৩৭৫৪ প্রাপ্ত।
এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী কমিউনিটি প্যারামেডিকদের এ ধরনের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবু হানিফ এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কমিউনিটি প্যারামেডিকদের ওপর যেকোনো ধরনের হেনস্তা বা অসম্মানজনক আচরণ বরদাস্ত করা হবে না। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত কমিউনিটি প্যারামেডিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

abu hanif

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

কমিউনিটি প্যারামেডিককে হেনস্তা বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের প্রতিবাদ ও কঠোর হুঁশিয়ারি

মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬