০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্ন চাপের প্রভাবে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে কুয়াকাটা সমুদ্র সৈকত লন্ডভন্ড।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৭৯ সম্পাদক ও প্রকাশক

মোঃ মেহেদী হাসান (বাচ্চু) বরিশাল ব্যুরো:

নিম্নচাপের প্রভাবে ও অমাবস্যার জোরে কুয়াকাটা সমুদ্র সৈকত লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার ও বৃহস্পতিবার দু’দফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে এমন অবস্থার সৃষ্টি হয়। সৈকতের ঝাউ বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে।

ঘুরতে আসা প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙ্গে ওই গ্রামে পানি প্রবেশ করেছে। এদিকে ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এছাড়া দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয়ে মাটির স্তর বেরিয়ে এসেছে।

কুয়াকাটায় ঘুরতে আসার রহিম বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত যদি এমনভাবে ভাঙতে থাকে এক টাইমে কুয়াকাটা বিলীন হয়ে যাবে নদীর গর্বে কুয়াকাটা বলে আর কিছুই থাকবে না।

এদিকে দু’দফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল। ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে উপজেলার গ্রামাঞ্চল। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তবে মৎস্য খাতে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে সরকারি, বেসরকারি কোন স্হাপনা থাকবেনা। ভবিষ্যতে সৈকতে স্হায়ী প্রতিরোধ মুলক ব্যবস্হা না নিলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়বে।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পরকীয়ার জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

PhotoCard Icon
Create PhotoCard
13 June 2026

পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।।

www.dailyamaderchetanaypratidin.com

নিম্ন চাপের প্রভাবে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে কুয়াকাটা সমুদ্র সৈকত লন্ডভন্ড।

মোঃ আলী হোসেন মোল্লা ০২:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬