০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১৩৩ সম্পাদক ও প্রকাশক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

“স্বাধীনতার অতন্দ্র প্রহরী” খ্যাত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৬ বছর পূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গুণীজনদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবাদকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক (রুমন রেজা)। অনুষ্ঠানের উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি এবং নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভিকটিমের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সেন্টু, নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ (প্রশাসন) এর টিআই এম এ করিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের নীরবাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন। সঞ্চালনায় ছিলেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু, আহাম্মদ আলী, মোঃ শরীফ হাসান চিশতী ও কাজী আনিসুল হক হীরা।

বক্তারা বলেন, দৈনিক আজকের নীরবাংলা দীর্ঘ ১৬ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা রেখে ভবিষ্যতেও পত্রিকাটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পরকীয়ার জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

PhotoCard Icon
Create PhotoCard
13 June 2026

পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।।

www.dailyamaderchetanaypratidin.com

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬