০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৬৬ সম্পাদক ও প্রকাশক

মো আলী হোসেন ঢাকা:

“১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ” উপলক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের এক দাবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সমাবেশের আয়োজন করে “দেশ সাংবাদিক ফোরাম” ও “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও এখনও অনেক সাংবাদিক পেশাগত নিরাপত্তাহীনতা, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। তারা সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো, পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধসহ ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ শেষে সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার প্রত্যয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব এলাকা।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ

মোঃ আলী হোসেন মোল্লা ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬