০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা যুবদলের কমিটি পূর্ণগঠন:তৃণমূলের আস্থায় এগিয়ে নুরুল আমিন লিটন গাজী ৷

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২৪১ সম্পাদক ও প্রকাশক

মোঃ হাচান স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটি পুনর্গঠনকে ঘিরে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা ও মেরুকরণ তৈরি হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন পর যুবদলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। রাজপথে সক্রিয়, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা চলছে। আর এই প্রক্রিয়ায় জেলায় তৃণমূলের নেতাকর্মীরা আগামীর সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জেলা যুবদলের সাবেক (সহ-সভাপতি) নুরুল আমিন লিটন গাজীর নাম ৷

দলীয় একাধিক সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,যুবদলের এই সাবেক (সহ-সভাপতি) দীর্ঘদিন ধরেই বিএনপির ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
বিশেষ করে জেলা যুবদলের সাবেক এই (সহ-সভাপতি) দায়িত্ব পালনের সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে সক্রিয় রাখার কারণে তিনি কর্মীদের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হন।
প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি।

সাবেক এই নেতা আরো জানায় নির্যাতিত এই মানুষগুলো আবার এসেছেন রাজপথে। তাদের চোখে এখন একটিই স্বপ্ন-একটি ফ্যাসিবাদহীন, গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে রাজনীতি অপরাধ নয়, মত প্রকাশ শাস্তিযোগ্য নয়, বরং অধিকার।
যেখানে কেউ রাজনৈতিক কারণে গুম হবে না,কেউ মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে সময় পার করবে না, কেউ রাজনীতির জন্য পিতা,ভাই, পুত্র, পরিবারের সদস্য বা বন্ধু হারাবে না।
পদপ্রত্যাশীদের সংখ্যা বেশি হওয়া, বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন এবং সাংগঠনিক ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই চলায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে বলে মনে করছেন অনেকে-।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

md hasant

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালী জেলা যুবদলের কমিটি পূর্ণগঠন:তৃণমূলের আস্থায় এগিয়ে নুরুল আমিন লিটন গাজী ৷

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬