১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে উচ্ছদ অভিযানে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১০:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২৫৬ সম্পাদক ও প্রকাশক

ফটিকছড়ির প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ দখলে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৬ মে শনিবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির উত্তর রাঙ্গামাটিয়া মৌজার আরএস ৩১৬১ নম্বর এবং বিএস ৩৪৬৭ নম্বর দাগের ৩ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে একটি গোয়াল ঘর নির্মাণ করে তিনি ভোগদখল করে আসছিলেন।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত এই ৩ শতক জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। জায়গাটি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

অভিযানে ফটিকছড়ি সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান সিরাজী ও ফটিকছড়ি থানা পুলিশ সহায়তা করেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ফটিকছড়িতে উচ্ছদ অভিযানে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

মোঃ আলী হোসেন মোল্লা ১০:৩৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬