০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা”

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৯:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৯৪ সম্পাদক ও প্রকাশক

”

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার ১৮ মে ২০২৬ইং সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে বিক্রির দায়ে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম ভরকা কান্ত দাস। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে অবৈধভাবে জেলী প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস অফিসার।

মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন,অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা পুলিশ নরসিংদীর সদস্যরাও সহযোগিতা করেন। প্রশাসনের এ ধরনের কঠোর অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা”

মোঃ আলী হোসেন মোল্লা ০৯:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬