১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১১৫ সম্পাদক ও প্রকাশক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১-৫-২৬ইং রবিবার বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এ সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) হিসেবেও বক্তব্য রাখেন। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। সঞ্চালনায় ছিলেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। তিনি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আজীবন কাজ করেছেন। বর্তমান সময়ে সংস্কৃতি আগ্রাসন রুখতে জিয়ার আদর্শকে ধারণ করেই এগোতে হবে।” সভাপতির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের পথ খুলে দিয়েছিলেন। তাঁর দেখানো পথে জাসাস সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত রাখতে কাজ করে যাচ্ছে।” সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা তুলে ধরেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬