১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মা-বাবা হারা ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও: ব্যাংকে জমা হলো ১২ লাখ টাকা।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৩২ সম্পাদক ও প্রকাশক

মোঃ মেহেদী হাসান বাচ্চু বরিশাল ব্যুরো:

বাউফলে বাবা-মা হারিয়ে চরম অনাহার আর অবহেলায় মানবেতর জীবন কাটানো তিন প্রতিবন্ধী ভাই নিদু, রিপন ও সাধনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (৭ জুন) দুপুরে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই তিন ভাইয়ের একটি যৌথ ব্যাংক হিসাব খুলে দেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমেদ। একই সঙ্গে অসহায় পরিবারটির মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক বাউফল শাখায় তিন ভাইয়ের নামে এই যৌথ হিসাবটি খোলা হয়েছে, যার নম্বর: ০২০০০২৫৮৪৫৪৮৮। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে মানবিক মানুষরা বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার হাত বাড়িয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে। আজ বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে ওই তিন ভাইয়ের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। তিন ভাইয়ের নামে খোলা এই যৌথ হিসাবটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার। ভুক্তভোগী ভাইদের দৈনন্দিন প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এই হিসাব থেকে টাকা তুলে তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে প্রশাসনের এই দেখভাল যেন ব্যাহত না হয়, সেজন্য উপজেলা কার্যালয়ে একটি স্থায়ী সরকারি নথি (ফাইল) সংরক্ষণ করা হয়েছে; যাতে পরবর্তী সময়ে নতুন কোনো কর্মকর্তা এলেও এই পরিবারটির প্রতি বিশেষ নজর রাখতে পারেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

বাউফলে মা-বাবা হারা ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও: ব্যাংকে জমা হলো ১২ লাখ টাকা।

মোঃ আলী হোসেন মোল্লা ০৬:০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬