১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৭৪ সম্পাদক ও প্রকাশক

মোঃ জালাল হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি 

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এএসআই তারিকুল ইসলাম, কনস্টেবল ফরহাদ ও নারী কনস্টেবল আফরোজাসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চক সাবাই (গোয়ালপাড়া) গ্রামের শাহিন (২৬), তার স্ত্রী আয়েশা (২১), পলাতক আলিমুদ্দিন (৫০) ও সৈয়দ (৬০)-এর বাড়ি এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহিন ও তার স্ত্রী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬