০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে মানবিক স্বাস্থ্যসেবার উজ্জ্বল দৃষ্টান্ত নীলরতন বর্মন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১১০ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ):

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় দীর্ঘ ১৬ বছর ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন জনপ্রিয় কমিউনিটি প্যারামেডিক নীলরতন বর্মন। তিনি রসুলপুর ইউনিয়নের আহার কান্দর গ্রামের কৃতি সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, নীলরতন বর্মন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার আন্তরিকতা, মানবিক আচরণ এবং সেবামূলক মনোভাবের কারণে তিনি নিয়ামতপুর উপজেলার মানুষের কাছে একজন আস্থাভাজন স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত। এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু হানিফ বলেন, “নীলরতন বর্মন একজন দক্ষ, সৎ ও মানবিক কমিউনিটি প্যারামেডিক। তিনি দীর্ঘ ১৬ বছর ধরে নিয়ামতপুর উপজেলার মানুষের সেবায় আত্মনিয়োগ করে রেখেছেন। তার কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলি তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার অবদান সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”স্থানীয়রা জানান, পেশাগত দায়িত্বের পাশাপাশি নীলরতন বর্মন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। তার এই দীর্ঘ সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা মনে করেন। মানুষের কল্যাণে নিবেদিত এই স্বাস্থ্যসেবাকর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ময়মনসিংহ এলজিইডি কার্যালয়ে ৩% কমিশন বাণিজ্যের তিন মাসেও তদন্ত হয়নি

PhotoCard Icon
Create PhotoCard
30 July 2026

অভা‌বের তা‌ড়ে দুই অবুঝ স‌ন্তানকে রে‌খে গৃহবধূর আত্মহনন: পাশে কেবল বাকরুদ্ধ স্বামী, অনুপস্থিত স্বজনরা

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

নিয়ামতপুরে মানবিক স্বাস্থ্যসেবার উজ্জ্বল দৃষ্টান্ত নীলরতন বর্মন

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬