০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৬ লেন সড়ক ও উপজেলা সহ ৯দফা দাবীতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২১ সম্পাদক ও প্রকাশক

আনোয়ার হোসেন আনু কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :

২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন সড়ক, পর্যটনশিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন,পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা,শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ,কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ,কুয়াকাটা উপজেলায় রুপান্তর, ভাঙ্গা রেল ষ্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ,নদীভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ,বরিশাল-ভোলা সেতু নির্মাণ,ভোলার গ্যাস দিয়ে শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলা সহ ৯ দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ৬ লেন সড়ক পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জাতীয়তাবাদী দল বিএনপি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, কলাপাড়া ও কুয়াকাটা নাগরিক সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশগ্রহণ করেন। এতে কয়েক হাজার মানুষ এ দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে সামিল হয়েছে। দক্ষিণাঞ্চলের ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যা বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কটি দ্রুত ৬ লেন করার দাবি দীর্ঘ দিনের। অন্যদিকে কুয়াকাটা পর্যটন কে কুয়াকাটা তথা দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়েছে, পায়রা বন্দর, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, লাইট হাউজ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেই কুয়াকাটা এখন অবহেলিত। দক্ষিনাঞ্চলের মেঘা প্রকল্পে কোন বরাদ্দ রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে দক্ষিনাঞ্চলের মানুষ ৮ দফা দাবীতে রাস্তায় নামে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। তবে এটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। অপরদিকে কুয়াকাটায় ৩ তারকা মানের হোটেল সহ ৩ শতাদিক হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠছে। হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বিনিয়োগ করেছে। এসব বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চয়তায় কুয়াকাটা উপজেলা সময়ের দাবি বলে মনে করছেন কুয়াকাটার নাগরিক সমাজ। মানববন্ধনে তারা ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করণ, কুয়াকাটা উপজেলায় রুপান্তর, পায়রা বন্দর পুর্নাঙ্গ চালু, কুয়াকাটা উন্নয়ন কতৃপক্ষ গঠন সহ ৯ দফা দাবী বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

সিরাজদিখানে এশিয়া এজেন্ট ব্যাংকিং শেয়ারের নামে! ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কথিত আঃলীগ নেতা শরিফের বিরুদ্ধে

PhotoCard Icon
Create PhotoCard
19 June 2026

নারায়ণগঞ্জে ফ্লাইওভারে সিএনজির পেছনে প্রাইভেটকারের ধাক্কা: শিশুর মৃত্যু, আহত ২

www.dailyamaderchetanaypratidin.com

৬ লেন সড়ক ও উপজেলা সহ ৯দফা দাবীতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন।

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬