১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে এশিয়া এজেন্ট ব্যাংকিং শেয়ারের নামে! ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কথিত আঃলীগ নেতা শরিফের বিরুদ্ধে

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২২ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মরন মার্কেট এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাহারের ছেলে শরীফের বিরুদ্ধে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের শেয়ার বা অংশীদারিত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী টিপু চৌধুরী অভিযোগ করে জানান, শরীফ নিজেকে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিয়ে তাকে এজেন্ট ব্যাংকিংয়ের শেয়ার পার্টনার করার আশ্বাস দেন। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি পর্যায়ক্রমে শরীফকে মোট ৬০ লাখ টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো শেয়ার বা অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। ভুক্তভোগীর দাবি, টাকা ফেরত চাইলে শরীফ বিভিন্ন সময় নানা অজুহাত ও তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি যোগাযোগও এড়িয়ে চলতে শুরু করেন। এতে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। টিপু চৌধুরী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শরীফ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একই ধরনের প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এই প্রতিবেদকের হাতে আসেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার শিকার আর কাউকে না হতে হয়। এ বিষয়ে অভিযুক্ত শরীফের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এদিকে, ভুক্তভোগী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

সিরাজদিখানে এশিয়া এজেন্ট ব্যাংকিং শেয়ারের নামে! ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কথিত আঃলীগ নেতা শরিফের বিরুদ্ধে

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬