১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​সাংবাদিকতার পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পেশাদারিত্বের বিকল্প নেই।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১১০ সম্পাদক ও প্রকাশক

​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

সাংবাদিকতা শুধু কোনো সাধারণ পেশা নয়; এটি সত্য, ন্যায় এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলার এক মহান ও পবিত্র দায়িত্ব। এই অঙ্গনের মর্যাদা রক্ষা করা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক কর্তব্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, কিছু মানুষের অসৎ কর্মকাণ্ড ও অপেশাদার আচরণের কারণে আজ এই মহান পেশাকে অনেক সময় বাণিজ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে, যা সামগ্রিক সাংবাদিকতা সমাজকে প্রশ্নবিদ্ধ করছে। যুগ যুগান্তরের ​পটুয়াখালীর বিশেষ প্রতিনিধি খলিফা সাগর সাংবাদিকতার মর্যাদা ও নৈতিকতা রক্ষার আহ্বান জানিয়ে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতায় সিনিয়রিটি বা জুনিয়রিটি বড় বিষয় নয়, বরং একজন মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে তার সততা, চরিত্র ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে। যে অন্যকে সম্মান করতে জানে, মহান সৃষ্টিকর্তাও তাকে সম্মানিত করেন। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ক্ষমতা, অর্থ বা সামাজিক পরিচয়—কোনোটিই চিরস্থায়ী নয়। একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তাই সাময়িক মোহ বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য, ন্যায়, মানবতা ও পেশাগত মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রতিবেদনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়ে বলা হয়, “আসুন আমরা সবাই মিলে সাংবাদিকতার পবিত্রতা অক্ষুণ্ণ রাখি। এমন একটি কর্মপরিবেশ ও আদর্শ তৈরি করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে—সাংবাদিকতা এখনো মানুষের আস্থা, বিশ্বাস ও সত্যের অতন্দ্র প্রহরী।” পেশাদারিত্বের এই সংকটময় সময়ে সকল সংবাদকর্মীকে এক হয়ে হলুদ সাংবাদিকতা বর্জন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

​সাংবাদিকতার পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পেশাদারিত্বের বিকল্প নেই।

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬