কক্সবাজার থেকে(কামরুন তানিয়া)
শিক্ষার যেমন শেষ নেই সাংবাদিকদেরও প্রশিক্ষণের শেষ নেই। দক্ষ,সৎসাহস,সত্যনিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাংবাদিকদের আরও বেগবান করে তুলতে কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন করা হয়েছে রোজ শনিবার ( ০৪/০৭/২০২৬ইং)তারিখে। গত (২, ৩ ও ৪) জুলাই ২০২৬ ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম, সাংবাদিক শামশুল আলম শারেকসহ অন্যান্য অতিথিবৃন্দরা। ঢাকা থেকে শুরু করে দক্ষিণ চট্টলা থেকে আগত এবং কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন উপজেলা থেকে এসেছেন কর্মশালায়। কর্মশালা এবং সুদি সমাবেশে উপস্থিত থেকে নানা এলাকা থেকে আগত সাংবাদিকদের মানসম্পন্ন মাল্টিমিডিয়া এবং বিভিন্ন লেখনির কারিকুলাম শিক্ষা দেওয়ার গুরুত্বতা তুলে ধরলেন বক্তব্যে বক্তারা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এদেশের মিডিয়া ব্যক্তিত্ব ও গভেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. এনায়েত করিম। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এডিং পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হক। অনুষ্ঠানে কক্সবাজার জেলার ৯টি উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া ৫০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার বিভিন্ন সেশনে আধুনিক সাংবাদিকতা,তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), অনুসন্ধানী প্রতিবেদন, ডিজিটাল নিরাপত্তা, সংবাদ উপস্থাপনা এবং পেশাগত নৈতিকতা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে একজন সাংবাদিকের কাজ শুধু সংবাদ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যের সত্যতা যাচাই, নৈতিকতা, দায়িত্বশীলতা এবং পেশাগত দক্ষতার সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের জ্ঞান,দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আগামী সময়ে সাংবাদিকরা নতুনত্বের মাধ্যমে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার করে সাংবাদিকতা চলমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি প্রফেসর ড. সলিমুল্লাহ খান, প্রধান বক্তা ড. এনায়েত করিম, প্রধান প্রশিক্ষক ড. দেলোয়ার হোসেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন সাংবাদিকের হাতে প্রশিক্ষণ সম্পন্নের সনদ তুলে দেন। প্রাণবন্ত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষ সাংবাদিকতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘটে।
Reporter Name 









