০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, পানির নিচে চাপা পড়ে একজনের মৃত্যার আশঙ্কা

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৯৬ সম্পাদক ও প্রকাশক

ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ‘নাহিদ সুপার’; ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী নাহিদ সুপার পরিবহনের একটি বাস। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির নিচে পানির মধ্যে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের বাসটি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়। পথে নলছিটি থানার পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) গাড়ি চলে আসে। আলফা গাড়িটিকে রক্ষা করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটির নিচে পানির মধ্যে চাপা পড়া এক অজ্ঞাত ব্যক্তির হাত দেখতে পান স্থানীয়রা। এতে ওই ব্যক্তি বাসের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নলছিটি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। নলছিটি থানার এএসআই মোহাম্মদ শাহিন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
15 August 2026

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ২

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, পানির নিচে চাপা পড়ে একজনের মৃত্যার আশঙ্কা

মোঃ আলী হোসেন মোল্লা ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬