১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসার আক্রান্ত কণ্ঠশিল্পী জিনিয়ার চিকিৎসায় মানবিক সহায়তা, সহযোগিতার আহ্বান

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৪৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৮ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন মোল্লা স্টাফ রিপোর্টারঃ

ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী মোসা. জিনিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পরিবার। তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় সরালিপি সাহিত্য পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বেচ্ছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ড. খান আসাদুজ্জামান ক্যানসার আক্রান্ত কণ্ঠশিল্পী মোসা. জিনিয়ার হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সরালিপি সাহিত্য পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী প্রিন্স আলমগীর, সুরসুধা সংগীত শিল্পী কেন্দ্রের পরিচালক ও কণ্ঠশিল্পী এস এম মেসবাহ উদ্দিন, সমাজকর্মী ও কণ্ঠশিল্পী ফেরদৌসী শিশুসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত সবাই জিনিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিল্পী শুধু নিজের নয়, সমাজেরও সম্পদ। তাই তাঁর চিকিৎসা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য চিকিৎসা-সংক্রান্ত ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।

জানা গেছে, জিনিয়ার চিকিৎসা অব্যাহত রাখতে বিপুল অর্থের প্রয়োজন। এ কারণে তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা দেশ-বিদেশের সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সরাসরি সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাবের নাম: মোসা. জিনিয়া হিসাব নম্বর: ১৬১৪৭০১০১৮২০৪ ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি, রামপুরা শাখা, ঢাকা মোবাইল/বিকাশ: ০১৯৫৭৫৬৪৪২৫ (জিনিয়া)

সংশ্লিষ্টরা জানান, সামান্য আর্থিক সহযোগিতাও একজন শিল্পীর জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে জিনিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

PhotoCard Icon
Create PhotoCard
04 July 2026

মিথ্যা ও পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগ: তীব্র প্রতিবাদ জানালেন রুনা হাওলাদার

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/1HJWMvQ1mF/

ক্যানসার আক্রান্ত কণ্ঠশিল্পী জিনিয়ার চিকিৎসায় মানবিক সহায়তা, সহযোগিতার আহ্বান

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৪৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬