০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিঘীর পাড়ে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের যৌথ অভিযান।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১০:৪০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১১৩ সম্পাদক ও প্রকাশক

মোঃ শাহাবুদ্দিন নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ বৃদ্ধি এবং সরকারি খাল উদ্ধারকল্পে এক বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ ও খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের বিশেষ নির্দেশনায় এই জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

​দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও খাল দখলের কারণে বড়দিঘীর পাড় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জনভোগান্তি দূর করতে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে আজ সকাল থেকেই এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের আহ্বান:

​অভিযান চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এলাকার সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে নিজ উদ্যোগে খালের অবৈধ দখল ছেড়ে দিয়ে এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। জলাবদ্ধতামুক্ত হাটহাজারী গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

বড়দিঘীর পাড়ে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের যৌথ অভিযান।

মোঃ আলী হোসেন মোল্লা ১০:৪০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬