০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩ সম্পাদক ও প্রকাশক

মো: মেহেদী হাসান (বাচ্চু )পটুয়াখালী :

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ জুলাই বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলা স্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ সহ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার যে পাঁচ কোটি বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। সরকারের কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ও প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণ করা গেলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়া বৃক্ষ থেকে আমরা আরো অনেক সুবিধাও পাবো। তাই প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য সরকারের উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপন করা। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এর যৌথ উদ্যোগে ১৫ জুলাই হতে ২১ জুলাই এই ৭ দিন সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারার সমারহ নিয়ে সরকারি-বেসরকারি ২৫টি স্টল অংশগ্রহণ করেছে।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালী ভার্সিটি, শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন।

PhotoCard Icon
Create PhotoCard
12 July 2026

ময়মনসিংহে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে অনিয়মের রাজত্ব: প্রকল্পের ‘পজিটিভ রিপোর্ট’ ও ভুয়া বিলে লুটপাট

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালীতে ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ।

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬