০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনা: ফতুল্লা স্টেডিয়ামের সামনে প্রাণ গেল পথচারীর

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৫০ সম্পাদক ও প্রকাশক

​বিশেষ সংবাদদাতা:

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ওসমানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পথচারী ফতুল্লা স্টেডিয়াম এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ডিস্ট্রিক্ট ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং কিছু সময়ের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

​পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। ঘাতক গাড়িটি ও এর চালককে সনাক্ত করতে কাজ করছে পুলিশ।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনা: ফতুল্লা স্টেডিয়ামের সামনে প্রাণ গেল পথচারীর

মোঃ আলী হোসেন মোল্লা ০২:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬