০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১২৩ সম্পাদক ও প্রকাশক

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে। তার মায়ের নাম মৃত রাহিমা বেগম। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে তানিয়ার স্বামী মো. সোহাগ ওরফে জুলহাস (২৭) তানিয়ার মামাতো বোন নাছিমার কাছে বাসার চাবি দিয়ে জানান, তানিয়া ভোর ৭টার দিকে গার্মেন্টসে ডিউটিতে গেছেন।

পরে সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থা দেখতে পান। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তানিয়াকে মৃত অবস্থায় শুয়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে

মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬