০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি ফ্লাইওভারের নিচে ট্রাক দুর্ঘটনা, দ্রুত সড়ক সংস্কারের দাবি

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৮:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৩২ সম্পাদক ও প্রকাশক

মোঃ সিব্বির স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি ও কাঁদার কারণে মঙ্গলবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে ট্রাকটি কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ও সামনের গ্লাস ভেঙে যায়। পাশাপাশি ধাক্কায় পাশের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এবং সড়কে কাদা সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ফ্লাইওভারের নিচের সড়কটি সংস্কার করে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমে আসবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি ফ্লাইওভারের নিচে ট্রাক দুর্ঘটনা, দ্রুত সড়ক সংস্কারের দাবি

মোঃ আলী হোসেন মোল্লা ০৮:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬