মোঃ জাকির হোসেন, শার্শা,(যশোর):
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা। আটক আসামীরা হলেন,শার্শা থানার গোড়পাড়া ( উত্তরপাড়া) গ্রামের মৃত রাজ্জাকের ছেলে বাবু মোল্লা (৫০) শার্শা থানার কন্দর্পপুর (মাঝেরপাড়া) গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু হানিফ (২৩)। রোববার (২ জুলাই) রাত এগোরাটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন গোড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোড়পাড়া সাকিনের উত্তরপাড়া মোড়ে বাবু মোল্লা এর চায়ের দোকানের মধ্যে হতে দুই মাদক কারবারিকে আটক করে। উদ্ধারকৃত আলামত (৭০+৩০)= ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-০৪, ০৩/০৮/২০২৬ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
Reporter Name 








