০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে এমপি রোকন উদ্দিন বাবুলের মতবিনিময়

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১২:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৭ সম্পাদক ও প্রকাশক

A community meeting held in Aditmari regarding development planning.

মোঃ একরামুল ইসলাম আশিক,লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ও ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিএস সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল। সমাবেশে সংসদ সদস্য তার বক্তব্যে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ১৮০ দিনের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে শিক্ষা, যোগা যোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও জনসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে আদিতমারীকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এমপি রোকন উদ্দিন বাবুল আরও বলেন,উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয়দের সাথে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধান করা হবে।তিনি ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন: শরিফুল ইসলাম মিঠু, সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দল গোলাম কিবরিয়া রিপন, সভাপতি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি জুয়েল রানা, সভাপতি, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি হামিদুর ইসলাম, সভাপতি, পলাশী ইউনিয়ন বিএনপি নুরে আলম সিদ্দিকী, সভাপতি, মহিষখোচা ইউনিয়ন বিএনপি ​মোজাম্মেল হক, সভাপতি, ভাদাই ইউনিয়ন বিএনপি হাসি বেগম, সভানেত্রী, উপজেলা মহিলা দল ​এ ছাড়াও আদিতমারী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ সমাবেশে উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা সমাবেশ থেকে এলাকার নানা সমস্যা তুলে ধরেন এবং দ্রুত উন্নয়নের দাবি জানান।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
15 August 2026

ফতুল্লায় পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আটক ২

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

আদিতমারীতে ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে এমপি রোকন উদ্দিন বাবুলের মতবিনিময়

মোঃ আলী হোসেন মোল্লা ১২:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬