০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১১:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৬ সম্পাদক ও প্রকাশক

Members of the Bangladesh Jatiyatabadi Swechchhasebak Dal participate in a rally and tree planting event.

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা):  

কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) লাকসাম উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন, সালমান হোসেন ও সাংবাদিক রুবেল এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক রহমান, শহিদুর রহমান সেফাজ, আরিফুর রহমান রপা ও জাবেদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ডিমলা থানার ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন এমপি অধ্যক্ষ আবদুস সাত্তার

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
16 August 2026

ধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

লাকসামে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও বৃক্ষরোপণ

মোঃ আলী হোসেন মোল্লা ১১:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬