০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলা থানার ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন এমপি অধ্যক্ষ আবদুস সাত্তার

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১১:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৫ সম্পাদক ও প্রকাশক

MP Abdus Sattar inspecting the damaged structure of the Dimla Police Station.

বাদশা সেকেন্দর ভুট্টো ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

হঠাৎ গত ১৪ আগস্ট (শুক্রবার) রাত পৌনে ১১টার দিকে ডিউটি অফিসারের কক্ষের ছাদের একটি বড় অংশ হঠাৎ খসে পড়ে। এতে দায়িত্বরত উপ-পরিদর্শক মো: মসলিম উদ্দিনের কাঁধে আঘাত লাগে। তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এই সংবাদ শুনে এমপি (১৯ আগস্ট) বুধবার সকাল ১০ ঘটিকায় ডিমলা থানা পরিদর্শন করেন। এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘ডিমলা থানার অবকাঠামোগত পরিস্থিতি আমি দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপদ ও উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সম্প্রতি একজন সদস্য আহত হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগের। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনা করব। জরুরি সংস্কারের পাশাপাশি নতুন থানা ভবন নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।’ থানা পরিদর্শনকালে এসআই রেজা সংবাদ কর্মীকে বলেন ছাদ ধসে পড়ে একটি কম্পিউটার ভেঙ্গে গিয়েছে আমরা আতঙ্কের মধ্যে এই ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতেছি কখন যে আবার দুর্ঘটনা ঘটে বোঝা মুশকিল তাই দ্রুত এই পুরাতন বিল্ডিংটি ভেঙ্গে নতুন ভবন করা দরকার।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ডিমলা থানার ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন এমপি অধ্যক্ষ আবদুস সাত্তার

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
16 August 2026

ধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ডিমলা থানার ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন এমপি অধ্যক্ষ আবদুস সাত্তার

মোঃ আলী হোসেন মোল্লা ১১:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬