০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল শিক্ষার্থী মাসুদার পাশে লালমনিরহাট জেলা প্রশাসন, মিলল আর্থিক সহায়তা

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ১০:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৬ সম্পাদক ও প্রকাশক

An official event taking place at the Deputy Commissioner's office in Lalmonirhat.

​মোঃ একরামুল ইসলাম আশিক,লালমনিরহাট জেলা প্রতিনিধি,,

পারিবারিক অভাব-অনটনের কাছে হার মানতে বসা লালমনিরহাটের মেধাবী মেডিকেল শিক্ষার্থী মোছা: মাসুদা আক্তারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে তার হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার চেক। মাসুদা আক্তার জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নীলফামারী মেডিকেল কলেজের ২য় বর্ষে অধ্যয়ন করছেন। ​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার কারণে মাসুদার পক্ষে মেডিকেল পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। ভবিষ্যতের স্বপ্ন টিকিয়ে রাখতে ও শিক্ষার অগ্রগতি অব্যাহত রাখতে তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন করেন। আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক জানান, কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন অর্থাভাবে বন্ধ না হয়ে যায়, সেদিকে জেলা প্রশাসনের নজর রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এই মানবিক ও কল্যাণমুখী সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী মাসুদা আক্তার ও তার পরিবার।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
18 August 2026

বিয়ের নামে ‘হানি ট্র্যাপ’ ও প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বামী

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

মেডিকেল শিক্ষার্থী মাসুদার পাশে লালমনিরহাট জেলা প্রশাসন, মিলল আর্থিক সহায়তা

মোঃ আলী হোসেন মোল্লা ১০:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬