০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৩:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১১ সম্পাদক ও প্রকাশক

A successful papaya farmer tending to his orchard.

আকতার হোসেন বকুল  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

২১ আগষ্ট/২৬ কাঁচা-পাকা পেঁপে শুধু পুষ্টিকর ফলই নয়, এটি লাভজনক কৃষিপণ্যও। ভিটামিন এ, সি, ই, ফাইবার ও প্যাপেইন এনজাইম সমৃদ্ধ পেঁপে নিয়মিত খেলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক ও চোখের জন্যও উপকারী। এই পুষ্টিগুণ আর বাজারে চাহিদাকে পুঁজি করে সফলতার মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন। সীমান্তবর্তী এই গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন গত বছর পরীক্ষা মূলকভাবে ১০০টি বিদেশি জাতের ‘শাহী’ পেঁপের চারা রোপণ করেছিল। প্রথম বছরেই ভালো ফলন পাওয়ায় এবছর উৎসাহিত হয়ে আড়াই বিঘা জমিতে ৮০০টি চারা লাগিয়েছেন। অনলাইনে বগুড়া-পঞ্চগড় থেকে ৫০’দিন বয়সের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন তিনি। রোপণের সাড়ে ৫’মাসের মাথায় গাছ ভরে পেঁপে ধরতে শুরু করে। মোতালেব জানান, প্রতিটি গাছে ১’মন থেকে আড়াই মন পর্যন্ত পেঁপে ধরেছে। গত বছর কোনো কোনো পেঁপের ওজন ৭’কেজি পর্যন্ত হয়েছিল। তবে এ বছর অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের আকার কিছুটা ছোট হয়েছে এবং ফলনও তুলনামূলক কম হয়েছে। তিনি বলেন, “ধান পাট গম ও ভুট্টা চাষে যত খরচ হয় তার তুলনায় পেঁপে চাষে খরচ অনেক কম। গাছেই যখন পেঁপে পাক ধরে এসময় বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়।” পেঁপে চাষে আরও এগিয়ে যেতে সরকারি সহযোগিতা চান তিনি। চাষী মোতালেব বলেন, “কৃষি অফিস ও সরকার যদি আমাদের মতো চাষীদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেয় তাহলে আমরা বড় পরিসরে পেঁপে চাষ করতে পারব। এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, “আমরা কৃষি অফিস থেকে চাষীদের সব ধরনের সহযোগিতা, পরামর্শ এবং সরকারের অনুদান প্রদান করে আসছি। পাকা পেঁপে ফল হিসেবে ও কাঁচা পেঁপে সবজি হিসেবে উভয় রুপেই বাজারে চাহিদা ব্যাপক। এটি ভিটামিন-এ ও প্যাপেইন এনজাইম সমৃদ্ধ একটি ফল। উৎপাদন খরচ কম হওয়ায় এর চাষ বেশ লাভজনক। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা পেঁপে চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
18 August 2026

বিয়ের নামে ‘হানি ট্র্যাপ’ ও প্রতারণার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বামী

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পাঁচবিবি মোতালেব পেঁপে চাষে সফল

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:২৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬