
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৭নং ওয়ার্ড আরাগ আনন্দপুর উত্তর পাড়া বড় বাড়িতে উপজেলা যুবদলের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল দুইবারের চেয়ারম্যান, মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ আগষ্ট মাগরিব বাদ (বড় বাড়ির) যুবসমাজের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ ইকবাল হোসেন । ওয়ার্ড বিএনপির নেতা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজ। কুমিল্লা দঃ জেলা কৃষক দলের সহ- দপ্তর সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও সদর পৌরসভার যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার, মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা খালেছুর রহমান, ফিরোজ মিয়া, মোসলেম, সোলাইমান, গিয়াস উদ্দিন। এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ, পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সোহেল, দুলাল,শাহীন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভার তাতীঁ দলের সদস্য সচিব আমানউল্লাহ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অদুদ, সিনিয়র সহ সভাপতি শুক্র মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন ইকবাল হোসেন এবং বড় বাড়ি যুবসমাজ। জাবেদ কাউছার সবুজ বলেন, আপনাদের একটি ভোট শুধু একজন প্রার্থীকে জয়ী করবে না, বরং আমাদের প্রিয় পৌরসভার ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ তৈরি করবে। আমি চাই এমন একটি পৌরসভা, যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে বাঁচবে, তরুণরা স্বপ্ন দেখবে, প্রবীণরা নিরাপদ অনুভব করবেন, আর শিশুরা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। ভুল হলে ধরিয়ে দেবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
Reporter Name 



















