
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে (১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৪০ ঘটিকায়, নারায়ণগঞ্জ জেলার নব পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয় চাষাড়া এলাকা, সোনালী ব্যাংকের গেইট, রেল ক্রসিং এবং তোলারাম কলেজ গেইটসহ অন্যান্য স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চাষাড়া এলাকার যানবাহন চলাচল, হকার্স, ভ্রাম্যমান খাবারের ভ্যান, চাষাড়ার শহীদ মিনার সড়কের সার্বিক পরিস্থিতি ও যানজটের কারণসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 








