
জাফরান আকন্দ: ঢাকা প্রতিনিধ
রাজধানীর বনানী থানা বিএনপির নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানাকে সভাপতি হিসেবে দেখতে চান দলটির তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তাঁর নেতৃত্বে বনানী থানা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে আহাম্মদ আলী রানা সক্রিয়ভাবে মাঠে ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বে রামপুরা থেকে বিশ্বরোড পর্যন্ত এলাকায় আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের সংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তৎকালীন সরকারের পতনের দাবিতে আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করেন। সমর্থকদের আরও দাবি, পরবর্তী সময়ে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে আহাম্মদ আলী রানা সক্রিয় ভূমিকা রাখেন। এ সময় দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে তিনি নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হন। এমনকি প্রশাসনের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার ও হন তিনি। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনানী থানা এলাকায় দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ত্যাগী, সক্রিয় ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনার দাবি রয়েছে। এ ক্ষেত্রে আহাম্মদ আলী রানার নাম আলোচনায় রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নেতাকর্মীদের ভাষ্য, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচন করা হলে তৃণমূলের সঙ্গে দলের সাংগঠনিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আহাম্মদ আলী রানাকে বনানী থানা বিএনপির সভাপতি করা হলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়বে বলেও মনে করেন তাঁরা। বনানী থানা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আহাম্মদ আলী রানাকে নেতৃত্বে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ের সক্রিয়তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বনানী থানা বিএনপির নেতৃত্ব নির্ধারণ করা হবে। তাদের দাবি, আহাম্মদ আলী রানার মতো মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব সামনে এলে বনানী থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হতে পারে।
Reporter Name 








