
নাজমুল ইসলাম চৌধুরী:
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট জেলা কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ওসমানীনগরের সমাজসেবী ও সংগঠক মামুনুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সোমবার(২৮ সেপ্টেম্বর) সংগঠনের চেয়ারম্যান রাকিব আল মাহমুদ স্বাক্ষরিত সিলেট জেলা কমিটির অনমোদন দেয়া হয়। সংগঠনের সহ-সভাপতি পদে মনোনিত হয়েছেন ওসমানীনগরের সমাজসেবী মামুনুর রহমান।
মামুনুর রহমান উপজেলার দয়ামীর ইউনিয়নের মন্ডল কাপন(মোহাম্মদপুর) গ্রামের বাসিন্দা। তিনি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য এবং যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধির দয়িত্ব পালন করে আসছেন।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) এর সিলেট জেলা কমিটিতে সহ সভাপতি মনোনিত করায় সংগঠনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে নতুন দ্বায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
Reporter Name 














