
স্টাফ রিপোর্টার, মোঃ নজরুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার রাত সৌদি প্রবাসী মোজাম্মেল নামের এক ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে এসে নামার পর,তার নিজ বাড়ি ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহ পুর হতে হানিফ পরিবহনের একটি বাসে করে রওনা দেন।
দিনাজপুর জেলার দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি দাঁড়ালে সুপারভাইজারকে বলে তিনি ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে দেখেন বাসটি তাকে ফেলে চলে গিয়েছে । বাসে তার দুইটি পার্সপোর্ট, একটি বিমান টিকেট ও বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ রয়েছে।
খবর পেয়ে দিনাজপুর বীরগঞ্জ থানার একটি টহল দল শহিদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে সৌদি প্রবাসীর দুইটি পার্সপোর্ট এবং লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সৌদি প্রবাসী মোজাম্মেল থানায় উপস্থিত হলে তাকে তার মালামাল বুঝিয়ে দেওয়া হয়।
Reporter Name 














