০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিস্তির টাকা নিয়ে বিরোধ, শরীয়তপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৩:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন  স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের ডামুড্যায় ঋণদানকারী সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিডিপি) এর এক কর্মকর্তার বিরুদ্ধে কিস্তির টাকা নিয়ে গালিগালাজ, শারীরিকভাবে আঘাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী রোমান চৌকিদার (২২), পিতা: কুতুব, সাং: ধানকাটি, ডাকঘর: মঠেরহাট, থানা: ডামুড্যা, জেলা: শরীয়তপুর।

‎ভুক্তভোগী জানান, তার বোন সিডিপি নামক প্রতিষ্ঠানের নিকট হতে কিস্তিতে টাকা উত্তোলন করেন। উক্ত কিস্তির টাকা তার বোন তাকে দেয়। পরবর্তীতে সিডিপির কিস্তির অফিসের ফিরোজ নামের একজন লোক তার কাছ থেকে উক্ত কিস্তির টাকা নিয়ে যায়।

‎পরবর্তীতে মাসের কিস্তির সময় হওয়ার পর সিডিপির ফিরোজ পুনরায় তার নিকট টাকা নিতে আসে। এ সময় তিনি তাকে জানান যে, তার বোন তাকে উক্ত কিস্তির টাকা দেয়নি এবং পূর্বের বিষয়টি তাকে বুঝিয়ে বলেন। এ কথা বলার কারণে সিডিপির কিস্তির অফিসের ফিরোজ তার সাথে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং তার মা-বাবাকে নিয়েও অকথ্য ভাষায় গালাগালি করে।

‎একপর্যায়ে উক্ত কিস্তির অফিসের ফিরোজ তাকে থাপ্পড় মেরে শারীরিকভাবে আঘাত করে। পরে সে তাকে হুমকি দিয়ে বলে যে, “তোকে ডামুড্যায় থাকতে দেব না এবং তুই ডামুড্যায় ঢুকলে তোকে আর বাসায় যেতে দেব না। এছাড়াও তারা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

‎‎এ বিষয়ে ভুক্তভোগী রোমান চৌকিদার বলেন, তাদের এই ধরনের আচরণে আমি অত্যন্ত ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে তারা আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।

‎‎এমতাবস্থায় তিনি ডামুড্যা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত ফিরোজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন।

‎

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

PhotoCard Icon
Create PhotoCard
16 September 2026

বিদেশফেরত যাত্রীকে ফেলে মালামালসহ লাগেজ নিয়ে গেল বাস।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

কিস্তির টাকা নিয়ে বিরোধ, শরীয়তপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬