০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গৃহবধূকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৯:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩২ সম্পাদক ও প্রকাশক

‎স্টাফ রিপোর্টার | পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বরুণবাড়ীয়া এলাকায় এক গৃহবধূকে কু-প্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ রাজিয়া বেগম (৪০) অভিযোগ করেন, অভিযুক্ত মোঃ সালাম হাং (৫৫) দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময়ে অশালীন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি এসব প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তার প্রতি ক্ষুব্ধ হয়ে নানা ধরনের ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামীর কাছে অভিযুক্তের কাছ থেকে পাওনা ২০ হাজার টাকা আদায় করতে গেলে অভিযুক্ত তাকে আপত্তিকর প্রস্তাব দেন এবং শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করেন। পরে পরদিন সকালে অভিযুক্ত তার স্বামীর খোঁজ নেওয়ার কথা বলে বসতঘরে প্রবেশ করে আবারও অশালীন প্রস্তাব দেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তার স্বামী ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অভিযুক্ত খুন-জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মোঃ রফিক মল্লিক, মোঃ নাসির মল্লিক ও মোঃ মাজেদ মল্লিকসহ একাধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জের নিকট আবেদন করেছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে গৃহবধূকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

PhotoCard Icon
Create PhotoCard
29 September 2026

কিস্তির টাকা নিয়ে বিরোধ, শরীয়তপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

পটুয়াখালীতে গৃহবধূকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মোঃ আলী হোসেন মোল্লা ০৯:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬