০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি বারবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদীরা কখনো মঙ্গল চায়নি: জসিম সিকদার রানা

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৫:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৪ সম্পাদক ও প্রকাশক

মোঃ হাচান স্টাফ রিপোর্টার। 

বিএনপি বারবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে ফ্যাসিবাদী শক্তি কখনোই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মঙ্গল চায়নি বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সাংগঠনিক) প্রকৌশলী জসিম সিকদার রানা।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ক্ষুণ্ন করতে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। দশম গ্রেডের পদগুলোতে চিঠি দিয়ে বাধা সৃষ্টি করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রকৌশলীরা আমাদের শত্রু নন, বরং বন্ধু। মুষ্টিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে প্রকৌশলীদের সঙ্গে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ৩১ জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপসহকারী প্রকৌশলীর পদমর্যাদা প্রবর্তন করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয় পদমর্যাদা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। বিএনপি বিভিন্ন সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উন্নয়নে ভূমিকা রেখেছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ বক্তা ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক (বরিশাল অঞ্চল) প্রকৌশলী মো. বাচ্চু মিয়া।

আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, প্রকৌশলী গোলাম আহাদ দুলু, প্রকৌশলী সৈয়দ রাসেল হাসান (রেজা), প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী, প্রকৌশলী আব্দুল মতিন ও প্রকৌশলী শওকত আলী মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সহ- সভাপতি প্রকৌশলী মো. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল আহসান মুন্না।

এ সময় আইডিইবির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

md hasant

Popular Post

বিএনপি বারবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদীরা কখনো মঙ্গল চায়নি: জসিম সিকদার রানা

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
07 November 2026

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

বিএনপি বারবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদীরা কখনো মঙ্গল চায়নি: জসিম সিকদার রানা

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬