০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পৌরসভার উপসহকারী দুদকের হাতে গ্রেপ্তার

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৩:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ সম্পাদক ও প্রকাশক

‎মোঃ আলী হোসেন মোল্লা নিজস্ব সংবাদদাতা

‎বরগুনার আমতলী উপজেলায় ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে আমতলী পৌরসভার এক উপসহকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎দুদক সূত্রে জানা যায়, ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে আমতলী পৌরসভার উপসহকারী মোঃ রুবেল খান-কে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

‎দুদক জানায়, অভিযানের সময় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আমতলী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে আগামীকাল আদালতে (কোর্টে) হাজির করা হবে। ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে দুদকের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

দুর্নীতি আড়াল করতে ‘সাংবাদিক বাহিনী’! ইউপি সচিব আবুল কালাম আজাদের অবৈধ সম্পদের খোঁজে দুদক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
10 November 2026

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পৌরসভার উপসহকারী দুদকের হাতে গ্রেপ্তার

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:৫১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬