০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লা: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার ও আমানগন্ডা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুই অভিযানে প্রায় ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত এসব অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকা থেকে এসব বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য জব্দ করে।

১০ বিজিবি কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো প্রকার মালিকানাবিহীন অবস্থায় পড়ে থাকা অবস্থায় এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের তালিকা: ২০২ কেজি গাঁজা,১,৫৫৫ বোতল ফেনসিডিল,৭২ বোতল বিদেশি মদ,২০২ বোতল ইস্কফ সিরাপ,৪৮ বোতল বিয়ার,৫০০টি স্কিন সাইন ক্রিম,২০,৭৭৬ পিস ভারতীয় অবৈধ বাজি

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্য নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও চলমান থাকবে।

বিজিবি কর্মকর্তারা বলেন, “দেশের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান দমন এবং মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

সীমান্তে বিজিবির সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, “এই অঞ্চলে মাঝে মাঝেই চোরাচালানের তৎপরতা বেড়ে যায়। বিজিবির কড়া নজরদারি এবং দ্রুত পদক্ষেপে আমরা আশ্বস্ত।”

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫