০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি সম্পন্ন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার স্বাস্থ্যসচেতনতা ও জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করে “খাগড়াছড়ি প্লাস”। এ আয়োজনের সহযোগিতায় ছিল খাগড়াছড়ি মেডিকেল সেন্টার।

কর্মসূচিতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী “খাগড়াছড়ি প্লাস” অ্যাপে রক্তদাতা হিসেবে নিবন্ধিত হন। আয়োজকরা জানান, এই রক্তদাতাদের তথ্য ভবিষ্যতে জেলার জরুরি রক্তচাহিদা মেটাতে তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে।

এছাড়া শহরের ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা ও পিক-আপ চালকদের তথ্য ‘গুরুত্বপূর্ণ সেবা’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ কিংবা যাত্রীদের জরুরি প্রয়োজনে সহজেই চালকদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্লাস অ্যাপের প্রতিষ্ঠাতা হাছানুল করিম, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার-এর ম্যানেজার সাইদুর রহমান, খাগড়াছড়ি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন-এর সভাপতি কামরুল ইসলাম, এবং অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা।

আয়োজকরা জানান, জেলার জনগণ যেন ঘরে বসেই স্বাস্থ্য, চাকরি, জরুরি সহায়তা ও নাগরিক সেবা পেতে পারে সে লক্ষ্যেই “খাগড়াছড়ি প্লাস” অ্যাপ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

উল্লেখ্য, “খাগড়াছড়ি প্লাস” একটি জেলাভিত্তিক ডাইনামিক অ্যাপ, যা স্বাস্থ্য, জরুরি সেবা, পরিবহন, চাকরি ও নাগরিক সহায়তায় তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাধান প্রদান করে আসছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

খাগড়াছড়িতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি সম্পন্ন

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫